1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি বিআরটিসিতে বেড়েছে সেবা, প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধে অভিযান বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ আজ বাবুগঞ্জে কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ বরিশালে মিছিলের প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক চরকরনজীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল (CFPL) সিজন-৮ এর জমকালো উদ্বোধন

‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২১৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় করতে বরিশালে পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড ইসলামী ব্যাংকিং শাখার উদ্যোগে ‘ক্যাশলেস নতুন বাজার’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার নতুন বাজার এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় কিউআর কোডভিত্তিক ক্যাশলেস লেনদেনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি হাসপাতাল রোড ইসলামী ব্যাংকিং শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের প্রসারে ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা সহজ, নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনের সুবিধা পাবেন।

র‍্যালিটি নতুন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

আয়োজকরা জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও আধুনিক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থার আওতায় এনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com