1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:৪৭|
শিরোনামঃ
বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ফার্নিচার ব্যবসায়ী রুবেলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার বরিশালে সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ; শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় মুখর নেতাকর্মীরা বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড রুটির মধ্যে ব্লেড: তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য, শিক্ষার্থীর স্বীকারোক্তিতে ভিন্ন মোড়; শিক্ষিকা সাময়িক বরখাস্ত আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের বিশেষ পর্বে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ-সহ পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বী সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাখাল চন্দ্র দে এবং বিজয়কৃষ্ণ দে-কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

সম্মেলনে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী অংশগ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com