1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩১|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন

সাইফুল ইসলাম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় গতি পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান (রাযী)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ওয়ারী থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কবাই ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবুয়াল হাসান।
প্রধান বক্তা অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায়—ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, সমাজের একটি দুর্নীতিবাজ চক্র সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে মানুষ মুক্তি চায়। আল্লাহর রহমতে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যায় ও অনিয়ায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে বাকেরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বেকারত্ব বর্তমানে সবচেয়ে বড় সামাজিক সংকট। যুবসমাজকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে না দেখে কারিগরি শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তাহলেই টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।”

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান (রাযী) বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ভূঁইফোড় সংগঠন নয়। এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক আন্দোলন, যা গত ৫৪ বছর ধরে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও নবীজির সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে আসছে। আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়—জামায়াতের দায়িত্বশীলরা কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।”

তিনি আরও বলেন, “অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদারকে দীর্ঘ ১৭ বছর ধরে বাকেরগঞ্জের জন্য যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বৈষম্যহীন, চাঁদাবাজিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
সভা চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। নারী-পুরুষ বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com