1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৩২|
শিরোনামঃ
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা

বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ অঞ্চলে একটি আধুনিক শিল্প অঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল জোন) গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এম আনোয়ার হোসেন শিকদার। ৭ জুলাই ঢাকার আগারগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বেজা কার্যালয়ে (বিনিয়োগ ভবন) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে শিল্পায়নের প্রসারে এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন এম আনোয়ার হোসেন শিকদার। তারই ধারাবাহিকতায় আজ তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নীতিনির্ধারণী পর্যায়ের এই কর্মকর্তার সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে এম আনোয়ার হোসেন শিকদার বাকেরগঞ্জের ভৌগোলিক গুরুত্ব এবং সেখানে শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সরকারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাকেরগঞ্জে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাগুলো খতিয়ে দেখার আশ্বাস ব্যক্ত করেন।

উক্ত বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সফল হলে বরিশালের তথা সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com