1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:৫১|
শিরোনামঃ
ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উজিরপুরে মাদরাসা শিক্ষকের বাড়ি দখলচেষ্টা, পরিবারের ওপর হামলার অভিযোগ; ক্ষোভে ফুঁসছে ইসলামী আন্দোলন বরিশাল সদরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ছাত্রদল থেকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি: বরিশালের তৃণমূলের আস্থার প্রতীক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, প্রধান দুই মাদক কারবারি পলাতক বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি!

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তবলা মাছ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা তবলা মাছ। এ সময় মাছটিকে একনজর দেখতে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন এক জেলে।

জানা গেছে, তবলা মাছ স্থানীয়ভাবে ‘ট্রেভ্যালি ফিশ’ নামে পরিচিত। মাছটি খুবই সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি ‘তবলি’ ও ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ মাছ নামেও পরিচিত।

ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। বাজারে নিলামে মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই। মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় একটি মাছ। মূলত এ জাতীয় মাছ আকারে অনেক বড় হয়। মাছটি অনেক সুস্বাদু। এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি, এ জাতীয় জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com