1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামের একমাত্র ছেলে সাইফুল ইসলাম রিয়াজ আর নেই। সৌদি আরবে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা বাংলা মার্কেটে ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তরুণ প্রবাসী ব্যবসায়ী রিয়াজ। কর্মময় জীবনের মাঝেই হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

রিয়াজের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার পরিবার।

স্থানীয়রা জানান, রিয়াজ ছিলেন ভদ্র, নম্র ও পরোপকারী একজন মানুষ। প্রবাসে থেকেও এলাকার মানুষের খোঁজখবর রাখতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com