1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব ; 

সৈয়দ ফয়জুল করীম-কে নিয়ে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদে জামায়াত-সমর্থিত জোটের পর্দানশীন নারী সংসদ সদস্যকে নিয়ে কুমিল্লার প্রবীণ সংসদ সদস্য মনিরুল ইসলাম-এর এক বক্তব্যের সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম।

একটি ইসলামী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সব দাড়ি-টুপি মদিনার দাড়ি-টুপি নয়। রবীন্দ্রনাথেরও দাড়ি ছিল, কিন্তু সেই দাড়ি মদিনার দাড়ি ছিল না।”

শায়েখে চরমোনাইয়ের এ বক্তব্যকে ‘কটূক্তিমূলক’ উল্লেখ করে কুমিল্লার এক যুবদল নেতা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তর্ক-বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, দলের সিনিয়র নায়েবে আমীর ও দেশের একজন সম্মানিত আলেমের বিরুদ্ধে ‘অযৌক্তিক’ মামলা করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় এক শীর্ষ নেতা জানান, আগামীকালের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরও মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে মামলার বিষয়ে সৈয়দ ফয়জুল করীম বলেন, “এমন হাজারো মামলা হলেও আমি হতাশ বা শঙ্কিত নই। এমনকি এই মামলায় আমি জামিনও চাইব না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা মাওলানা নাসির উদ্দিন নাইস বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলেও ইসলামের পক্ষে কথা বলার কারণে শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। এখন বিএনপিও যদি একই পথে হাঁটে, তাহলে তা সরকারের জন্য সুখকর হবে না।”

অন্যদিকে চরমোনাই কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মাসউদ হাসান ফিরোজ বলেন, “২৪-এর আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ছিলেন শায়েখে চরমোনাই। আন্দোলনের পর বিভিন্ন দল নানা সুবিধা পেলেও তিনি ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নেননি। বরং জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।”

তবে এ মামলার বিষয়ে আদালত বা সংশ্লিষ্ট থানা থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com