1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

ফিরোজ মোস্তফার ওপর হামলা কোনো একক ঘটনা নয়—এটি একটি বড় সমস্যার প্রতিচ্ছবি

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১২ বার পড়েছেন

মন্তব্য কলাম আসাদুজ্জামান মুরাদ 

২০০৪-০৫ সালের দিককার স্মৃতি এখনো তাজা। তখন থেকেই সাংবাদিক ফিরোজ মোস্তফার সঙ্গে আমার পরিচয়, পরে বন্ধুত্ব। একসাথে কাজ করেছি দীর্ঘদিন—২০১১ সাল পর্যন্ত। মানুষের মধ্যে যে আন্তরিকতা, সৌজন্য, বন্ধুত্ববোধ থাকে—ফিরোজ সেসবের এক উজ্জ্বল উদাহরণ। ব্যস্ততার কারণে যোগাযোগ কমে গেলেও, বন্ধুত্বের টান কখনো কমেনি।

কিন্তু মাত্র দু’দিন আগে তাঁর ওপর বর্বর হামলার খবর আমাকে নির্বাক করে দেয়। বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে—আমি গভীরভাবে ব্যথিত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত। স্থান—বরিশাল নগরের গোড়াচাঁদ দাশ রোডের আল জামিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার বাসা।

সেখানে ঢুকে এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে একজন পুলিশ সদস্য—কনস্টেবল নাভিদ আনজুম।

হাতুড়ির আঘাতে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে পরে উদ্ধার করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ এবং নিয়ে যায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
একজন সাংবাদিকের ওপর এ ধরনের নির্মম হামলা শুধু উদ্বেগজনকই নয়—এটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

সখ্যতা থেকে সাইবার ব্ল্যাকমেইল, এরপর বন্দিত্ব—অমানবিক নির্যাতনের শিকার একজন সাংবাদিকফিরোজ মোস্তফার বর্ণনা শোনার পর গা শিউরে ওঠে।

নাভিদ আনজুম নিজেকে খেলোয়াড় পরিচয় দিয়ে ফিরোজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। কিছুদিন পরই প্রকাশ পায় তার মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো চক্রের সংযোগ।

গত ২৫ অক্টোবর রাতে নাভিদ ও তার লোকজন ফিরোজের বাসায় ঢুকে তাকে অমানবিক নির্যাতন করে। ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ফিরোজকে আটকে রাখে।
এমনকি উলঙ্গ করে নির্যাতনের ভিডিও ধারণও করে—যা একটি পুলিশ সদস্যের দ্বারা সংঘটিত ভয়াবহ অপরাধ। ৯৯৯-এ কল করে অবশেষে উদ্ধার ধৃষ্টতা এমন পর্যায়ে পৌঁছায় যে—নাভিদ তাকে হুমকি, ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে অবশেষে ২ নভেম্বর ফিরোজ ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

৩ নভেম্বর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করার পর ১৩ নভেম্বর তদন্ত সভায়ও নাভিদ ফিরোজকে প্রকাশ্যে হুমকি দেয়।
এটি শুধু দুঃসাহস নয়—এটি দেখায়, সে দীর্ঘদিন ধরে প্রভাবশালী হয়ে ওঠেছে।

আজ ফিরোজ আক্রান্ত—আগামীকাল আরেকজন সাংবাদিক, সাধারণ মানুষ, ছাত্র, পথচারীও হতে পারেন।

এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে,
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

ন্যায়বিচার শুধু ফিরোজের জন্য নয়—সবার জন্য।
এটাই সময়, অপরাধীকে পুলিশ পরিচয়ের আড়াল থেকে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com