1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:১৯|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

ঝালকাঠিতে জেএসডির স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়েছেন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঝালকাঠি জেলা কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় আলোচনা সভা আয়োজন। আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সোবাহান মাস্টার, মোঃ মজিবুল হক, মিজান তালুকদার, কার্তিক চন্দ্র হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে। এরই প্রেক্ষিতে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলে এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের প্রত্যাশিত ভাগ্যের পরিবর্তন হয়নি। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com