1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩৬|
শিরোনামঃ
ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, আধাঘণ্টা অবরোধ ইসলামী আন্দোলনে বড় রদবদল: গাজী আতাউর রহমান নতুন মহাসচিব, ঘোষণা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহন অ্যানেসথেসিয়া সেক্টরের বিদ্যমান অপতৎপরতা রুখতে হার্ডলাইনে বরিশালের বিএসএ-সিসিপিপি “রাতভর ড্রেজার-ট্রাকের দৌরাত্ম্য, নদীভাঙনে বিলীন গ্রাম: বরিশালের তালতলীর কাগাশুরা-সাফানিশায় বালু সিন্ডিকেটের তাণ্ডব” কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন

কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল প্রতিনিধিঃ
১৮ মে ২০২৬
​মাদারীপুরের কালকিনিতে আসল পরিচয় লুকিয়ে ‘ডাক্তার’ সেজে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে সবুজ তালুকদার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

​গতকাল রোববার (১৭ মে) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার ভুরঘাটার ‘এম. আলাউদ্দিন ক্লিনিকে’ এই অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার পেশায় মূলত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে প্যাডে ও সাইনবোর্ডে ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার করে সাধারণ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একজন নিবন্ধিত (এমবিবিএস/বিডিএস) চিকিৎসকের কাজের পরিধি ও যোগ্যতা সম্পূর্ণ ভিন্ন। চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা একটি গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের এই নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

​এদিকে এই অভিযানের পর এলাকার সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, গ্রামাঞ্চলে এ ধরনের ভুয়া চিকিৎসকদের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ ভুল চিকিৎসার শিকার হচ্ছে। এই ধরনের প্রতারণা রুখতে প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com