1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৭|
শিরোনামঃ
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা

আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত অবস্থায় মাদকবিরোধী অভিযান, মাদক উদ্ধার ও মামলা তদন্তে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) অর্জনকারী এসআই মহিউদ্দিন মাহি তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন।

জানা গেছে, আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও একটি চক্র তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

লিখিত বক্তব্যে এসআই মহিউদ্দিন মাহি জানান, ২০২০ সালের ২৯ ডিসেম্বর একাধিক মাদক মামলার আসামি মো. রেজাউল করিম রেজাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে রেজাউল করিমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা এসআই মহিউদ্দিন মাহিসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি পিবিআই তদন্ত করে।
পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তারা নির্দোষ প্রমাণিত হন এবং ২০২২ সালের ৩০ জানুয়ারি আদালত মামলাটি খারিজ করে দেন বলে তিনি উল্লেখ করেন।

এসআই মহিউদ্দিন মাহির দাবি, আদালতের এ রায়ের পরও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে তাঁর বিরুদ্ধে নতুন করে অপপ্রচার শুরু হয়েছে। তাঁর অভিযোগ, তিনি অতীতে যেসব মাদক ব্যবসায়ী ও অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন, তাদের প্ররোচনায় একটি ফেসবুক পেজে রেজাউল করিমের মৃত্যুকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্টে বিভিন্ন অপরাধপ্রবণ ব্যক্তিরাও মন্তব্যের মাধ্যমে অপপ্রচারকে উসকে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে এসআই মহিউদ্দিন মাহি মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে সহকর্মীদের মধ্যে পরিচিত।

জানা গেছে, কর্মজীবনে তিনি অসংখ্য মাদক উদ্ধার ও জব্দ করেছেন, শতাধিক মাদক মামলায় অভিযান পরিচালনা করেছেন এবং শত শত সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি অপরাধী ও মাদক কারবারিদের কাছে আতঙ্কের নাম হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, মহামান্য আদালত কর্তৃক নির্দোষ ঘোষিত হওয়ার পরও যদি কেউ তাঁকে দোষী প্রমাণের অপচেষ্টা চালায়, তবে তা আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করার শামিল। ইতোমধ্যে অপপ্রচারে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট ফেসবুক পেজ শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই মহিউদ্দিন মাহি বলেন, আইনের শাসনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে আমার পেশাগত সুনাম নষ্ট করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আইনগতভাবেই মোকাবিলা করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com