1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৩|
শিরোনামঃ
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা

সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
​বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত ‘সাতলা শাপলা বিল’-এ ঘুরতে এসে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​নিহত রাকিবুল ইসলাম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে। তিনি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে বন্ধুদের সাথে সাতলা শাপলা বিলের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন রাকিবুল। বিলে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে হঠাৎ তিনি নৌকা থেকে গভীর পানিতে পড়ে যান। খবর পেয়ে উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টার পর পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​সামান্য অসাবধানতা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনা পুরো উজিরপুর ও সাতলা এলাকায় শোকের মাতম ছড়িয়ে দিয়েছে।

​বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই সাতলা শাপলা বিলে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু আসেন। কিন্তু বিলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পর্যটক ও স্থানীয়দের। বিশেষ করে সাঁতার না জানা পর্যটকদের জন্য এই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
​এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাতলা শাপলা বিলকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ আলী সুজার হস্তক্ষেপ ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com