1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৪৫|
শিরোনামঃ
প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশ, মুক্তিযোদ্ধার সম্পদ বণ্টন নিয়ে বিরোধের অভিযোগ বাবুগঞ্জের দীর্ঘদিনের মানসিক প্রতিবন্ধিতায় অসহায় কিশোরী ঝুমা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানি ও হামলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল নতুন বাজার বরিশালে বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান রাজাপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ গৌরনদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বৃষ্টির পর কার্পেটিং, তিন দিনেই উঠে যাচ্ছে রাস্তা: আগৈলঝাড়ায় নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বরিশালে বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক ::

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বরিশাল শহরে একটি বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের সম্মিলিত উদ্যোগে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করেন ল্যাবএইড হসপিটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।

এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়দুল হক চাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন সচিব মোঃ ইলিয়াস হোসেন এবং বরিশাল চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ল্যাবএইডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার জলিল সিকদার।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশালের যৌথ উদ্যোগে আজ ৩০ জুন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবন, নাজিরপুল, বরিশালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে চেম্বারের সদস্য ও তাদের পরিবারবর্গকে বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেসার এবং ওজন পরিমাপ পরীক্ষার সাথে একজন বিশেষজ্ঞ ডক্টরের স্বাস্থ্য পরামর্শ সেবা দেওয়া হয়।

ল্যাবএইড ডায়াগনস্টিক লি:, বরিশাল শাখার সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রম বরিশালবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে ল্যাবএইড সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ল্যাবএইডের কর্মকর্তা বৃন্দরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com