1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

রাজাপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদরে টিএনটি রোডে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে জমি ফেরত, পরিবারের নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। সোমবার দুপুরে উপজেলার রয়েল ক্যাফেতে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদার ও তার পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে অমূল্য হালদারের মেয়ে অনামিকা হালদার অভিযোগ করেন, ২০২২ সালে তারা ৪৭ নম্বর রাজাপুর মৌজার ৫ দশমিক ১১ শতাংশ জমি উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতারের কাছে বিক্রি করেন। পরে ওই জমির পরিবর্তে অতিরিক্ত এক শতাংশ জমি রেকর্ড করে নেওয়া হয়, যা নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, রবিবার ২৮ জুন স্থানীয় লোকজন নিয়ে তাদের জমিতে প্রবেশ করে সীমানা বেড়া ও টিন ভেঙে দখল করেন রিয়া আক্তার, তার স্বামী মোঃ রফিক হাওলাদার ও তাদের সহযোগীরা। এ সময় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

‎এবিষয়ে রিয়া আক্তার বলেন, জমি ক্রয় করার পর জমির মালিক আমাকে জমি বুঝিয়ে দেয় নাই, আমাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ সত্যি না।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com