1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
ঢাকামুখী নয়, এবার বরিশালেই ACL সার্জারি — রাহাত আনোয়ার হাসপাতালে আধুনিক চিকিৎসায় হাঁটুর জটিল অপারেশনে সাফল্য দুই দিনের সফরে বরিশাল-ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. এস এম জিয়া হায়দার, স্বাস্থ্যখাত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত; নবঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের কর্মসূচিতে বিলকিস জাহান শিরীন ও ফারুক” বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালকিনিতে চোর চক্রের সদস্য আটক, পুলিশের হাতে সোপর্দ “বরিশালের পরিচ্ছন্নতায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান — প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রকাশ্যে ধন্যবাদ” বরিশালে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম

দুই দিনের সফরে বরিশাল-ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. এস এম জিয়া হায়দার, স্বাস্থ্যখাত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সূচি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭১ বার পড়েছেন

আজ সোমবার ও মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে বরিশাল ও ঝালকাঠি আসছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. এস এম জিয়া হায়দার। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বরিশাল-ঝালকাঠি সফর হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব তৈরি হয়েছে।

সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে তিনি প্রথমে ঝালকাঠি পৌঁছাবেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে জেলা প্রশাসন ও বিভাগীয় বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এছাড়া প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

জোহরের নামাজ শেষে তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ঝালকাঠি থেকে সড়কপথে বরিশাল পৌঁছে বেলা আনুমানিক সাড়ে ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন ডা. এস এম জিয়া হায়দার। এ সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এছাড়াও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রীর বিশেষ এই স্বাস্থ্য সহকারী। পরে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সিটি প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আশির দশকে ডা. এস এম জিয়া হায়দার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com