1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:১৬|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বরিশাল সদরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বরিশাল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফরিদা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, ডা. নুসরাত এবং বরিশাল সদর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা কোঅর্ডিনেটর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে চলমান কার্যক্রম তুলে ধরেন এবং সমাজে তাদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফরিদা সুলতানা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, CODEC-এর IEH প্রকল্প যেহেতু চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে, তাই প্রাথমিক বিদ্যালয়গুলোতে চোখ পরীক্ষা ক্যাম্প পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com