1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:১৭|
শিরোনামঃ
এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বরিশালে ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫৪ হাজার না ফেরার দেশে কবির আল হুমায়ুন — সাংবাদিক একরামের বড় ভাইয়ের মৃত্যুতে কাশিপুরে শোকের ছায়া বরিশালে হাতেম আলী কলেজের সামনে সড়ক-ফুটপাত দখল: জনদুর্ভোগ চরমে “বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় মাদ্রাসা থেকে বেরিয়ে আর ফেরেনি আতিমুল” — সন্তান হারিয়ে দিশেহারা পরিবার; থানায় সাধারণ ডায়েরি তিন মাসেও মেলেনি বিচার: বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নিহত, আহত মাকে হুমকির অভিযোগ উচ্চ বেতনের চাকরির ফাঁদে তরুণী শ্রমিকদের দেহব্যবসায় বাধ্য! বরিশালে হোটেল মালিকসহ আটক ৪ টিউবওয়েলের মালামাল আটকানোর ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’! বিসিসির কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ট্রেড লাইসেন্সে কঠোর বরিশাল সিটি কর্পোরেশন! নবায়নহীন ও লাইসেন্সবিহীন ৫ প্রতিষ্ঠানে জরিমানা গৌরনদীতে মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়ায় সম্মাননা প্রদান কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ

তিন মাসেও মেলেনি বিচার: বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নিহত, আহত মাকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় আনসার বাহিনীর একটি গাড়ির ধাক্কায় ১১ বছর বয়সী এক মেধাবী শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। একই ঘটনায় গুরুতর আহত শিশুটির মাও এখনও শারীরিক ও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রুপাতলী এলাকায় বাংলাদেশ বেতার রেডিও সেন্টার ও র‌্যাব-৮ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, “ঢাকা মেট্রো-উ-১১-৭৬৩৭” নম্বরের আনসার বাহিনীর একটি সরকারি গাড়ি বেপরোয়া গতিতে চলাচলকালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন সিরাজুল ইসলাম (৫৮)। এতে মোটরসাইকেলে থাকা ১১ বছর বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। শিশুটির মা গুরুতর আহত হন এবং মোটরসাইকেল চালকও আহত হন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্ঘটনার পর প্রথমদিকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘ তিন মাসেও সুষ্ঠু তদন্ত কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

পরিবারের সদস্যরা জানান, বিষয়টি আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বরং আর্থিক সহায়তা, কর্মসংস্থানের আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত চালক সিরাজুল ইসলাম মামলা নিষ্পত্তির জন্য বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন। এমনকি প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত চালক সিরাজুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে আনসার বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি এড়িয়ে যান বলে দাবি করেন ভুক্তভোগীরা।

পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর শোকাহত অবস্থায় তাদের কাছ থেকে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এরপর থেকে তাদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, দায়িত্বশীল বাহিনীর যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের আকুতি, “আমরা শুধু সুষ্ঠু বিচার চাই। একটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেছে, একজন মা আজও কষ্টে আছেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও কোনো বিচার পাইনি।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com