1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২১|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

গৌরনদী মডেল থানা পুলিশের অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৫০ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল 

আজ ২৫ শে মার্চ বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশের এক সফল অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শরীফ ওরফে দুলু শরীফ ও তার সহযোগী আরমান লসরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

​গৌরনদী মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টরকী নবী নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

​গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। কর্তব্যরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে অভিযুক্তদের ছবি তুলতে গেলে মূল অভিযুক্ত দুলু শরীফ চরম ঔদ্ধত্য প্রদর্শন করে। সে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে চোখ রাঙিয়ে এবং প্রকাশ্যেই হুমকি প্রদান করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক না কেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com