1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৪০|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আধাঘণ্টা খুঁটিতে ঝুলে ছিলেন লাইনম্যান, জীবিত উদ্ধার ফায়ার সার্ভিসের সাহসী অভিযানে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৫ বার পড়েছেন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আধাঘণ্টা খুঁটিতে ঝুলে ছিলেন লাইনম্যান, জীবিত উদ্ধার ফায়ার সার্ভিসের সাহসী অভিযানে
বরিশালে মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টানা প্রায় আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে ছিলেন এক লাইনম্যান। পরে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সাহসী অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত লাইনম্যান মো. মোস্তফা (৪৫) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বগুড়া রোড এলাকায় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান মোস্তফা। হঠাৎ বিকট শব্দের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লাইনম্যানটি যেন নিচে পড়ে না যান, সে জন্য তার সহকর্মী আরেকজন লাইনম্যান স্টিকের সাহায্যে তাকে ধরে রাখার চেষ্টা করেন। এরপর স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর ফায়ার স্টেশনের লিডার মো. ফজলুর রহমান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরে আমাদের ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও উজ্জ্বল বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যান মোস্তফাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বরিশাল নতুন বাজার ফিডারের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম জানান, তারা বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। সংযোগ বন্ধ রেখেই লাইনম্যান মোস্তফা খুঁটিতে উঠে কাজ শুরু করেন।

“কিন্তু হঠাৎ করে কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে,”—বলেন তিনি।

ঘটনাটি বিদ্যুৎ লাইনে কাজের সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দায়িত্বহীনতার প্রশ্ন নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com