1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৫০|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বাবুগঞ্জে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা ; স্লোগানে উত্তাল মিরগঞ্জ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫১ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হেনস্তার শিকার হয়েছেন। শনিবার (আজ) সকালে বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিস্টার ফুয়াদের সামনে এসে মানহানিকর বক্তব্য দেওয়া শুরু করে এবং তাকে লক্ষ্য করে অপমানজনক স্লোগান দিতে থাকে।

ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে আশপাশের মানুষজন এগিয়ে এসে ব্যারিস্টার ফুয়াদকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে কে বা কারা এ বিক্ষোভে অংশ নেয় এবং হেনস্তার কারণ কী—তা স্পষ্টভাবে জানা যায়নি।

এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, কয়েকজন যুবক তীব্র স্লোগান দিচ্ছে এবং ব্যারিস্টার ফুয়াদের দিকে আঙুল তুলে বিভিন্ন মানহানিকর মন্তব্য করছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলের ভিডিও সংগ্রহ করছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা যাচাই করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com