1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪০|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশাল নগরে উদ্ধার মেছো বিড়াল

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়েছেন

বরিশাল নগরীতে পুকুরপাড়ের জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয়েছে একটি মেছো বিড়াল।

বৃহস্পতিবার সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার।

জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছো বিড়াল। তাই খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে আটকে পড়ে বিড়ালটি ।

তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছো বিড়ালটি হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে।

 

খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছো বিড়ালটি উদ্ধার করেছে। পরে ভেটেনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “মেছো বিড়ালটি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com