1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৭|
শিরোনামঃ
জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বরিশালে বিএনপি নেতা মীর জাহিদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৭ বার পড়েছেন

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বরিশাল নগরীর বায়তুল মামুর জামে মসজিদে এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপির সদস্য নওশাদ আহমেদ নান্টু ও ইয়াসির আরাফাত মিন্টু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com