1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৩৪|
শিরোনামঃ
বরিশালে সৌজন্য সাক্ষাতে উষ্ণতা—এমপি সরোয়ারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বেতার পরিচালকের বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধে জোরালো অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ “কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু-স্বামীর দাবি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ” মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা মে দিবসে শ্রমিকদের ঢল: বরিশালে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে বিলকিস শিরীনের জোরালো বার্তা বাবুগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

বরিশালে জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি জসিম ধরাছোঁয়ার বাইরে!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়েছেন

জুলাই আন্দোলনে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের চিহৃিত দোসর চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মো: জসিম এখনও এলাকায় অস্ত্র সস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এতে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তার অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ জন। নানা অন্যায় অপকর্মের হোতা স্বৈরাচারের দোসর ছাত্রলীগ নেতা রইস আহম্মেদ মান্নার অন্যতম সহযোগী এই যুবক প্রশাসন কর্তৃক ধরাছোঁয়ার বাইরে থাকায় এ যেনো আরো বেপরোয়া হয়ে উঠছে। জুলাই আন্দোলনে হামলার আসামি হওয়ার পরও জসিম আওয়ামী লীগের সময়কালের মতোই অপকর্ম করে পাড় পেয়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চরবাড়িয়া ইউনিয়নের সেকান্দার হাওলাদারের পুত্র জসিম। গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজিসহ অসংখ্য অপরাধের জন্ম দেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে সিএন্ডবি রোডে বিএডিসি অফিসের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালানো জসিম গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বগুড়া রোডের কলেজ রো এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং ৩১/৫৫৭ (কোতয়ালী)

সাধারন মানুষের দাবি : আওয়ামী লীগের আমলে ত্রাস সৃষ্টিকারী জসিমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

স্থানীয় সূত্র জানায়, চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জসিম সম্প্রতি আ্ল্লার নামে ছেড়ে দেওয়া গরু জবাই দিয়ে তার সহযোগীদের নিয়ে গলাধকরন করেছেন।

অভিযোগ উঠেছে, পলাতক ইউপি চেয়ারম্যান সুরুজের অবর্তমানে আওয়ামী লীগকে পূনবার্সনের পাঁয়তারায় তার হয়েই কাজ করে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, চরবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের নামে টিআর কাবিখার প্রকল্প তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামিমের কাছ থেকে বরাদ্ধ এনে তিনি নিজের ব্যক্তি আখের গুছিয়েছেন। এছাড়া চরবাড়িয়া মডেল মসজিদের রড চুরির সঙ্গেও জসিম জড়িত রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। অপর একটি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন জসিমের একটি কম্পিউটারের দোকান আছে।

এদিকে, জসিম এলাকায় বীর দর্পে দম্ভোক্তি প্রকাশ করে বলেন, পুলিশ আমার কেনা, প্রশাসন আমার পকেটে থাকে। এজন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করছেন না বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com