1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৫০|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন নবাগত জেলা প্রশাসক খাইরুল আলম সুমন

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়েছেন

বরিশালে গ্রাম পুলিশদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দক্ষতা আরও বৃদ্ধি করতে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন নবাগত জেলা প্রশাসক খাইরুল আলম সুমন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, “গ্রাম পুলিশ প্রশাসনের সর্বনিম্ন স্তরে থেকে আইন–শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের পেশাগত দক্ষতা বাড়ানো ও আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করতেই এ প্রশিক্ষণের আয়োজন।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, সামাজিক বিরোধ নিরসন, অনিয়ম প্রতিরোধ, সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন—এসব ক্ষেত্রে গ্রাম পুলিশদের নিষ্ঠা, সততা এবং সক্ষমতা জেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

প্রশিক্ষণে গুরুত্ব পাচ্ছে—গ্রাম পুলিশের আইনগত দায়িত্ব ও কর্তব্য,প্রশাসনিক সমন্বয় ও রিপোর্টিং, গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাপনা ,মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধ, সেবা প্রদান ও জনগণের সঙ্গে আচরণবিধিও জরুরি পরিস্থিতি মোকাবিলা ও তথ্য সংগ্রহ পদ্ধতি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যের পর দিনব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ প্রশিক্ষণ ধাপে ধাপে জেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের দেওয়া হবে, যাতে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবা আরও বেগবান ও কার্যকর হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com