1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:২৯|
শিরোনামঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়েছেন

অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করতে জমিসহ ঘরের ব্যবস্থা করেছেন বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড়ে নবনির্মিত ঘর “শান্তির নীড়” প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার জাহানারা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, সার্ভেয়ার শাহজাদা, রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক সালমা আক্তারের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসহায় সালমা আক্তার ২০ বছর আগে ধর্ষণের শিকার হয়ে একটি সন্তান জন্ম দিয়েছেন। ওই সন্তানের পরিচয় এবং বিচারের দাবীতে সালমা আক্তার আদালতে মামলা করেন। মামলায় আদালত নির্দেশ দেন সন্তান ও সালমা আক্তারের ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা মহিলা বিষয়ক মন্ত্রণালয় বহন করবে।

বিষয়টি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানতে পেরে উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কয়েকটি এনজিওর সহযোগিতায় রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন একটি জমি ক্রয় করে টিনসেট পাকা ঘর “শান্তির নীড়” নির্মাণ করে দেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com