1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৬|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

নারীর ক্ষমতায়ন ও ঐতিহ্য রক্ষায় বরিশালে আঁকা হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দেয়ালচিত্র

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৪ বার পড়েছেন

নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব সামনে রেখে বরিশালে আঁকা হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় দেয়ালচিত্র। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা ভবনের দেয়ালজুড়ে তৈরি হচ্ছে এ ম্যুরাল। ৪৫ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এ শিল্পকর্ম আঁকছে চারুশিল্পী পাপিয়া সারোয়ারের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল।

শিল্পীরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে ও ২৬ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। আন্তর্জাতিক শিল্পী নেটওয়ার্ক ‘ফিয়ারলেস কালেকটিভ’ ও দেশীয় জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান ‘গুণবতী’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। এর মূল থিম ‘পরিবেশ রক্ষায় ঐতিহ্যবাহী কারুশিল্পের গুরুত্ব’।

গুণবতী সম্প্রদায়ের পরিবেশবান্ধব বয়ন ও হস্তশিল্পকে ম্যুরালে স্থান দিয়ে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে এ সম্প্রদায়কে অনুপ্রাণিত করা হচ্ছে সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে। এই সম্প্রদায়ের শিল্পীরা সবাই নারী। প্রকল্পের শুরুতে ফরিদপুরের বোয়ালমারীতে গুণবতী সম্প্রদায়ের কারুশিল্পীদের সঙ্গে আড্ডা, আচার-অনুষ্ঠান, গল্প ও পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমে তাঁদের জীবন ও সংগ্রামের গল্প সংগ্রহ করা হয়। তাঁদের সেই গল্পই ফুটে উঠেছে দেয়ালচিত্রের নকশায়। ফলে এই ম্যুরাল কেবল একটি শিল্পকর্ম নয়, বরং পরিবেশ ন্যায়বিচার, বয়ন ঐতিহ্য ও ওই সম্প্রদায়ের জীবন্ত দলিল হয়ে উঠছে।

দলে রয়েছেন প্রধান শিল্পী পাপিয়া সারোয়ার, সহশিল্পী নন্দিনী মৈত্র (ভারত), মুহাম্মদ আয়ান, নজম আনোয়ার, থং ম্রো, এস এম নাজমুস সাকিব, জান্নাতুল ফেরদৌস ও মো. আকলাস। এ ছাড়া কৌশিক কিরণ ও মো. শোয়েব আছেন ডকুমেন্টেশন দলে। শিল্পীরা কেবল আঁকায় সীমাবদ্ধ থাকেননি; স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদেরও যুক্ত করেছেন এ আয়োজনে। এর মাধ্যমে আগামী প্রজন্ম নারীর ক্ষমতায়ন, পরিবেশ ও সংস্কৃতির গুরুত্ব উপলব্ধি করছে।

ম্যুরালে প্রতিফলিত হবে মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রের নীরব শক্তি এবং গৃহিণীদের সৃজনশীল ক্ষমতা। শিল্পীদের মতে, এটি কেবল প্রদর্শনী নয়, বরং এক সাংস্কৃতিক আন্দোলন, যা ঐতিহ্য সংরক্ষণ, কারিগরদের ক্ষমতায়ন ও টেকসই জীবনধারার চর্চা প্রসারে শক্তি জোগাবে।

পাপিয়া সারোয়ার বলেন, ‘আমরা চাই এই ম্যুরাল শুধু শিল্পকর্মে সীমাবদ্ধ না থেকে স্থানীয় নারীদের ঐতিহ্য, পরিবেশ ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠুক। এই চিত্র দেয়ালে থাকবে, কিন্তু এর গল্প মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com