1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:২৩|
শিরোনামঃ
জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মাহে রমজান কেবল উপবাসের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আর এই তাকওয়া অর্জনের মাধ্যমেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন ও ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা সম্ভব।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় হিজলা উপজেলা সদরের হিজলা বি.এল. পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পবিত্র রমজানে নিজেদের গড়ে তোলার শপথ নিতে হবে যাতে আমরা দুর্নীতি ও শোষণমুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারি। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কুরআনের আদর্শের কোনো বিকল্প নেই। রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এবং একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাওলানা নেছার উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামায়াতের হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের হিজলা উপজেলা সভাপতি মুফতি আনিসুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ হিজলা উপজেলা সভাপতি শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, পেশাজীবী ফোরামের উপজেলা সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ ইব্রাহীম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com