1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩৪|
শিরোনামঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

অবশেষে বরিশালের চরবাড়িয়া বিএনপি নেতা কবির মৃধার নামে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া লামচড়ি বাজার এলাকার বিএনপি নেতা কবির মৃধার বিরুদ্ধে নারীকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর পিতা ফরিদ গোলদার বাদী হয়ে গতকাল কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নম্বর ১৩৪/ ২৬।

অভিযোগ সুত্রে জানাযায, বরিশাল সদর উপজেলার গত১৪ জুন বিকেলে চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজারে একটি রাইস মিলে হামলা ও ভাংচুর চালানো হয়। এলাকার কবির মৃধা নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা দাবী করে তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটায়। হামলাকালে বাধা দিলে সনিয়া রহমান নামে এক নারীকে পিটিয়ে জখম করা । পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছিল।

লামচড়ি বাজারের ব্যবসায়ি ও রাইসমিল মালিক ফরিদ গোলদার জানান, দীর্ঘ বছর ধরে সে নিজ এলাকার বাজারে রাইসমিলের ব্যবসা করে আসছিল নতুন তার প্রতিষ্ঠানের সংস্কার কাজ শুরু করলে এলাকার কবির মৃধা নিজেকে নেতা দাবী করে তার প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। এ সময় তার মেয়ে সনিয়া রহমান বাধা দিলে তার উপর হামলা করে।

পিটিয়ে সোনিয়াকে রক্তাত্ব জখম করা হয়। তখন ফরিদ গোলদারকে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়। ঘটনা চলাকালে ত্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোজ খবর নেন।

এ বিষয় জানতে চাইলে কবির মৃধা জানান, রাস্তার উপর ঘড় নির্মান করায় তিনি বাধা দিয়েছেন। হামলার কোন ঘটনা ঘটেনি। এদিকে খোজ নিয়ে জানাযায়, কবির মৃধা মেহেন্দিগঙ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীর ড্রাইভার পদে চাকরি করতেন। অবসরে আসার পরপরই নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা বিতর্কিত কর্মকান্ড শুরু করেন।

ফরিদ গোলদার অভিযোগ করে জনান, কবির মৃধাকে সে টাকা পয়সা না দেওয়ায় হামলার ঘটনা ঘটিয়েছে বলে তার মনে হয়।
জানতে চাইলে কাউনিয়া থানার এস আই শাওন জানান, ত্রিপল নাইনের কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। এখন থানায মামলা দায়ের করা হয়েছে তিনি এ ঘটনায় ব্যবস্হা নেবেন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com