1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২৯|
শিরোনামঃ
বরিশালে স্বাভাবিক কার্যক্রমে ইসলামী ব্যাংক, সর্বোচ্চ সেবা পাচ্ছে গ্রাহকরা বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ; সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় নতুন প্রত্যয়ের ঘোষণা তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন জিয়াউদ্দিন সিকদার, ২ নং ওয়ার্ডে মতবিনিময় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিশেষ সহকারী পলাতক লিকুর ভাগ্নে জামিল এখন বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোতে বদলি রাতের অভিযানে জর্ডান রোড থেকে আটক বরিশাল মহানগর আওয়ামী লীগের সক্রিয় সদস্য কামাল মোল্লা অবশেষে বরিশালের চরবাড়িয়া বিএনপি নেতা কবির মৃধার নামে মামলা দায়ের বরিশালে যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন রুহুল আমিন; গ্রেপ্তার ১ বরিশালে নিজের বিরুদ্ধে করা মানববন্ধনে উপস্থিত নিজেকে নির্দোষ দাবী মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজ

তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন জিয়াউদ্দিন সিকদার, ২ নং ওয়ার্ডে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিতে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া নগরীর ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন।

এ সময় নেতাকর্মীদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এই মতবিনিময় কর্মসূচির মূল লক্ষ্য। দলের প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে তাদের সমস্যা-সম্ভাবনার বিষয়ে অবগত হওয়া সাংগঠনিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আবু মুসা কাজল, ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক শামসুর আলম টুলু, সাবেক যুগ্ন আহবায়ক সুমন, বিএনপি নেতা নুরুল মোমিন কোটনসহ ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com