1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বরিশালে স্বাভাবিক কার্যক্রমে ইসলামী ব্যাংক, সর্বোচ্চ সেবা পাচ্ছে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের প্রেক্ষিতে কিছু গ্রাহকের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা দেখা দিলেও বর্তমানে ইসলামী ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দেশের অন্যান্য শাখার মতো বরিশাল শাখাতেও গ্রাহকরা নির্বিঘ্নে টাকা জমা, উত্তোলন, রেমিট্যান্স, চেক নিষ্পত্তিসহ সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করছেন। প্রতিদিনই শাখায় গ্রাহকদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিকভাবে লেনদেন পরিচালিত হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের আস্থা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শাখার পাশাপাশি এটিএম বুথগুলোতেও পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ করা হচ্ছে। ফলে গ্রাহকরা দেশের বিভিন্ন স্থান থেকে এটিএম বুথ ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন। নগদ অর্থের কোনো সংকট নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে, সাম্প্রতিক পরিস্থিতিতে যেসব গ্রাহক গুজবের কারণে নির্ধারিত মেয়াদের আগেই বিভিন্ন সঞ্চয় প্রকল্প বা আমানত হিসাব ভেঙে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ব্যাংক।
ঘোষণা অনুযায়ী, ১ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক এ সংক্রান্ত সব ধরনের চার্জ ও খরচ সম্পূর্ণ মওকুফ করবে। একই সঙ্গে ওই হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। এ সুবিধা গ্রহণে আগ্রহী গ্রাহকদের নিজ নিজ শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এ বিষয়ে বরিশাল শাখার শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আবু জাফর খান বলেন, “ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। বর্তমানে প্রতিদিনই গ্রাহকরা স্বাভাবিকভাবে টাকা জমা ও উত্তোলন করছেন। এটিএম বুথগুলোতেও নিয়মিত নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে, ফলে গ্রাহকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক গুজবের কারণে কিছু গ্রাহক নির্ধারিত সময়ের আগে তাদের বিভিন্ন মেয়াদি হিসাব বন্ধ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গ্রাহকদের সেই ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করতেই ব্যাংক বিশেষ ছাড়ের এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই গ্রাহকরা আস্থার সঙ্গে ব্যাংকিং সেবা গ্রহণ করুন। তাদের স্বার্থ সংরক্ষণ এবং সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি গ্রাহকদের গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সরাসরি সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও ব্যাংক আধুনিক, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com