1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

মোঃ মহিউদ্দিন খাঁন রানা। সরকারি স্বরূপকাঠি কলেজ এবং সরকারি বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অবসরপ্রাপ্ত), বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইন-এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) বিকাল ৫.৩০ মিনিটে সময় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা উল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, এভার গ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাবেক সভাপতি, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ; ড. রাহাত হোসাইন ফয়সাল, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, আইসিটি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়; এ.এফ.এম. জালাল আহমেদ, সাবেক অধ্যক্ষ, আগরপুর ডিগ্রি কলেজ ও সাবেক সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাবুগঞ্জ; আ.ন.ম. আঃ হালিম, অধ্যক্ষ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এবং মোঃ শাহে আলম, সভাপতি, বাবুগঞ্জ টিচার্স ক্লাব ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা প্রফেসর মোকতার হোসাইনের বর্ণাঢ্য শিক্ষাজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান, সততা, আদর্শ ও সমাজ উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করবেন। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির আয়োজন করেছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাবুগঞ্জ, বরিশাল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com