1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৩|
শিরোনামঃ
মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক সংঘর্ষ, আহত ৭ ​ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা ভুল করলে কেউ ছাড়বে না, বিকেলেই মিছিল হবে: তথ্যমন্ত্রী গৌরনদীতে মাদক সেবন ও বিক্রির দায়ে এক যুবকের কারাদণ্ড আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল

শহিদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ ; বরিশালে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব 

বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সংঘটিত হাতাহাতির ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন,
“মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থানায় দেওয়া অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের অধিকাংশই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে শহরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আফরোজা খানম নাসরিনকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন,
“আমার ওপর যারা হামলা করেছে, তাদের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করে বলেন,
“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের অনুসারীরাই এই হামলার সঙ্গে জড়িত।”

তবে অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে মহানগর বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দলের অভ্যন্তরীণ এ সংঘর্ষ সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com