1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:২৪|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬: বিএনপি প্যানেলের পূর্ণ বিজয়ে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬১ বার পড়েছেন

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-এ বিএনপি প্যানেলের বিজয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন যুবদল নেতৃবৃন্দ। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক, একই সঙ্গে দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই বিজয় আইনজীবীদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়াও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক  জোবায়ের ইবনে ইউসুফ বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিজয় গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং আইনজীবী সমাজের ঐক্য ও অগ্রগতির প্রতিফলন।

নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং বরিশালের আইন অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com