1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:৩২|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

বরিশালে নোটিশ দিতে গিয়ে পুলিশের ওপর হামলা ; স্বাক্ষী প্রতাপ ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার সোনালী পোল নামক স্থানে একটি সিআর মামলার স্বাক্ষীকে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন্দর থানার দুই পুলিশ সদস্য। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্রে জানা যায়, মামলার স্বাক্ষী প্রতাপ ঘোষের কাছে নোটিশ পৌঁছে দিতে যান বন্দর থানার এএসআই দেলোয়ার ও কনস্টেবল সালাম। নোটিশ প্রদানের এক পর্যায়ে প্রতাপ ঘোষ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন তার ছেলে মিলন ঘোষ। পরে বাবা-ছেলে মিলে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, হামলাকারী পরিবারের একজন সদস্য পুলিশ বিভাগে কর্মরত থাকায় তারা এমন সাহস দেখিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

সহকারী পুলিশ কমিশনার (এসি) বন্দর জোন মার্জিয়া রহমান জানান, “আমরা পুরো বিষয়টি প্রোপার প্রটোকল অনুযায়ী দেখছি। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

বিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।”

পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com