1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১৪|
শিরোনামঃ
শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জের জাল দলিলে নামজারির চেষ্টা: বাবুগঞ্জে বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে বরিশালে “অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম” নতুন সংগঠনের আত্ন প্রকাশ স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ঘরে নারী, জনতার হাতে আটক জামায়াত নেতা! মির্জাগঞ্জে ভিডিও ঘিরে তোলপাড় বাকেরগঞ্জে দায়সারাভাবে পালিত হল জুলাই শহীদ দিবস! শহীদ পরিবারের ক্ষোভ প্রকাশ বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন মিজানুর রহমান র‍্যাব-৮-এর সাবেক এএসপি মাসুদুর রহমান মনির বরখাস্ত, পলায়ন-অসদাচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ; সভাপতি ফয়সাল খান

বরিশালে আসছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার ; “নতুন কুঁড়ি” থেকে যুব উদ্যোক্তা কার্যক্রমে ব্যস্ত দিন কাটাবেন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আগামী ১৬ মে ২০২৬, শনিবার এক সরকারি সফরে বরিশাল আসছেন। সফরকালে তিনি মেধা ও প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান “নতুন কুঁড়ি”তে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং জেলা যুব উদ্যোক্তা ফোরামের বিভিন্ন কার্যক্রমেও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার উত্তরা এলাকার নিজ বাসা থেকে সরকারি গাড়িযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার। সড়কপথে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর হয়ে তিনি বরিশালে পৌঁছাবেন।

সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বরিশালে আয়োজিত মেধা ও প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি “নতুন কুঁড়ি” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরামের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

সফর শেষে দুপুরে তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সফরটি সরকারি হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এ সফরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব মোঃ ফেরদৌস উপস্থিত থাকবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com