1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪ বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী ; টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো -বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ঘরে নারী, জনতার হাতে আটক জামায়াত নেতা! মির্জাগঞ্জে ভিডিও ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়েছেন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নম্বর মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবকে এক নারীসহ নিজ বাড়ি থেকে আটকের অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চৈতা মৌলভী বাড়ির বাসিন্দা মাহবুব বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত প্রায় ৯টার দিকে রামপুর এলাকার এক নারীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, এর আগে তিনি নিজের স্ত্রী ও সন্তানকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই নারীকে নিয়ে ঘরে অবস্থানকালে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত মাহবুবকে ওই নারীসহ স্থানীয় লোকজন ঘিরে রেখেছেন এবং এ সময় তাকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একই সঙ্গে স্থানীয় জামায়াতের দায়িত্বশীল নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে হালনাগাদ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com