1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ; সভাপতি ফয়সাল খান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারক অনুযায়ী, প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এবং ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত জনাব মো. ফয়সাল খানকে সভাপতি, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত তপন কুমার ভট্টাচার্য্যকে শিক্ষক সদস্য এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত মো. রাজিবকে অভিভাবক সদস্য করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্মারকে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটির মেয়াদ ১৫ জুলাই ২০২৬ থেকে ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এ সংক্রান্ত অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কাছে প্রেরণ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com