1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:৩২|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া মঞ্চ মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রবিউল হাসানকে সাধারণ সম্পাদক করে বরিশাল সদর উপজেলার নবগঠিত ৮১ সদস্য বিশিষ্ট গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সভাপতি মাঈন উদ্দিন সিকদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সুমন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মালেক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাঈন উদ্দিন সিকদার বলেন, জিয়া মঞ্চের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

নবগঠিত কমিটিতে মো: মিজানুর রহমান-কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রবিউল হাসান-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে জিয়া মঞ্চ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং জেলার নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে সংগঠনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com