1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৫|
শিরোনামঃ
জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গুলশান থানার সাবেক ওসি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আসামিকে মহানগর দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) ছিলেন।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগ দেন। পরে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তিনি বলতে পারেননি। আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com