1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৩২|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

ঈদ পরবর্তী সৌহার্দ্যে উজ্জ্বল বরিশাল সার্কিট হাউজ: মন্ত্রীর সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৯৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল:
ঈদুল ফিতর পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। গত ২২ মার্চ ২০২৬, মাগরিব নামাজের পর এই আয়োজন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন তিনি নিজেই।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। একই সঙ্গে বরিশাল মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

এ সময় ৮০’র দশকের ছাত্রনেতা ও বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com