1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

‘হানি ট্র্যাপ’ চক্রের ফাঁদে আইনজীবী! ছবি এডিট করে মানহানির অভিযোগ, ৩ লাখ টাকা চাঁদা দাবি ; সাইবার আইনে মামলা; এফ আই আর এর নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২১ বার পড়েছেন

বরিশালে এক আইনজীবীকে ‘হানি ট্র্যাপ’ এর ফাঁদে ফেলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট এস. এম. তৌহিদুর রহমান বুধবার (১৩ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ৫ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক শরমিন জাহান অভিযোগ আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর গ্রহণ ও তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি তাজরিন জাহান ইভা ও মো. সাইফুল ইসলাম জমিজমা সংক্রান্ত আইনি পরামর্শের কথা বলে দীর্ঘদিন ধরে ওই আইনজীবীর চেম্বারে যাতায়াত করতেন। পরে তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আইনজীবীর ব্যক্তিগত ছবি ও তথ্য সংগ্রহ করে।

অভিযোগে বলা হয়, গত ৮ ও ৯ মে আইনজীবীর ছবি এডিট করে মানহানিকর ভিডিও তৈরি করা হয় এবং কয়েকটি ফেসবুক পেইজে তা ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে আসামি তাজরিন জাহান ইভা নিজেকে ওই আইনজীবীর ‘স্ত্রী’ দাবি করে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেন।

এরপর চক্রটি আইনজীবীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— তাজরিন জাহান ইভা (৩৭), মো. সাইফুল ইসলাম (৪২), মো. আসাদ (৫৭), মো. ফিরোজ (৪৭) ও মারিয়া বেগম (২৬)।

এ বিষয়ে অ্যাডভোকেট এস. এম. তৌহিদুর রহমান বলেন, “এটি একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং চক্র। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার ও আমার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ণ করেছে। সাধারণ মানুষকে টার্গেট করে তারা প্রতারণা ও চাঁদাবাজি চালায়।”

তবে অভিযোগের বিষয়ে প্রধান আসামি তাজরিন জাহান ইভাসহ অন্য আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com