1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৩৪|
শিরোনামঃ
বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ! মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রী:

দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময় ভূমিকা রেখে আসছে। সাংবাদিকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে আগামী রবিবার ২৮ জুন সংশ্লিষ্টদের সঙ্গে অধিদপ্তরে বৈঠকে বসতে যাচ্ছেন একটি প্রতিনিধি দল।

সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নয়নে সাংবাদিকদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন বলে তারা অবগত হয়েছেন। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সরকারি হাসপাতাল জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, সমন্বয় এবং প্রশাসনিক সহযোগিতা পেলে আমরা সারাদেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে পারি।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখা সম্ভব।

সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন দাবি করেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ৬০০ সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।

তারা আরও বলেন, “এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময়ই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com