1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪৫|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

শহিদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ ; বরিশালে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৭ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব 

বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সংঘটিত হাতাহাতির ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন,
“মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থানায় দেওয়া অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের অধিকাংশই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে শহরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আফরোজা খানম নাসরিনকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন,
“আমার ওপর যারা হামলা করেছে, তাদের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও অভিযোগ করে বলেন,
“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের অনুসারীরাই এই হামলার সঙ্গে জড়িত।”

তবে অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে মহানগর বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দলের অভ্যন্তরীণ এ সংঘর্ষ সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com