1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, আধাঘণ্টা অবরোধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিবেদক:
দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে গৌরনদী ছাড়াও উজিরপুর, মাদারীপুরের কালকিনি এবং আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রায় আধাঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মানুষ ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এ মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রায়ই দীর্ঘ যানজট, সড়ক দুর্ঘটনা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, মহাসড়কটি চার লেনের মূল সড়ক এবং দুই পাশে দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হলে যানজট ও দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং দক্ষিণাঞ্চলের পর্যটন, শিল্প ও বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এ সময় দ্রুত ভাঙা-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com