1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৯|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষিক চুন্নাউটি মাহফিল অনুষ্ঠিত — হাফেজ ছাত্রদেরকে পাগড়ি উপহার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৩ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ ;

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় অবস্থিত জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক চুন্নাউটি মাহফিল ধুমধামভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের বিশাল সমাগমে মাহফিলটি সম্পন্ন হয়।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা ওয়াইদুর রহমান মাহবুব, প্রিন্সিপাল, জামিআ ইসলামিয়া মাইহাফিদিয়া, বেলতলা, আমানতগঞ্জ, বরিশাল।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম মাওলানা মুখতার আহমদ শরীয়তপুরী, খতিব, পুলিশ লাইন জামে মসজিদ, শরীয়তপুর।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল— ৩০ পারা কোরআন মুখস্থকারী হাফেজ ছাত্রদেরকে সম্মাননা হিসেবে পাগড়ি উপহার প্রদান। পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করতে পেরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের সঞ্চার হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মুফতি বেলাল হোসাইন আস-সালাফী, খতিব, মসজিদে মতিন বিন হোসাইন, বীর সাহেব টাওয়ার নগর, ঢাকা
মুফতি আব্দুল মাছক আল আযহারী, মুখতামিম, জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাইহাফিদিয়া

মাহফিলটি সার্বিকভাবে পরিচালনা করেন মাদরাসার পরিচালক মুফতি নোমান হোসাইন।
দোয়া, মোনাজাত ও ধর্মীয় আলোচনা শেষে মাহফিলটি সম্পন্ন হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com