1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:২০|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা ,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করছেন। ভিডিওর বিভিন্ন অংশে উপস্থিত ব্যক্তিদের উচ্ছ্বাস প্রকাশ এবং দলীয় স্লোগান দিতে দেখা যায়।

এছাড়া ভিডিওটির শেষাংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনের বক্তব্য সংযুক্ত রয়েছে বলেও দেখা গেছে।
তবে ভিডিওটি ঠিক কোন স্থান থেকে এবং কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “ভাইরাল হওয়া ভিডিওটি বাবুগঞ্জ থানার আওতাভুক্ত এলাকার নয়। বাবুগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com