1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৩৩|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

বাবুগঞ্জে এবি পার্টির ঈদ পুনর্মিলনী ও মাধবপাশা ইউনিয়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন কমিটি গঠন সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার মাধবপাশা বাজারে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে স্বনামধন্য সাবেক শিক্ষক আজিজুর রহমান খানকে আহ্বায়ক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জামাল হোসেন আকনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এবি পার্টির মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া (ফুয়াদ)। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি. এম. রাব্বী।
মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক আজিজুর রহমান খানের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল সোসাইটির চেয়ারম্যান আমানুল্লাহ খান নোমান, নাগরিক সমাজের প্রতিনিধি মোয়াজ্জেম বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম নাহিদ, যুগ্ম সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিন এবং ছাত্রপক্ষের সদস্য জাহিদুল ইসলামসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ জনগণের টাকায় আসে, এটি কোনো দলের সম্পদ নয়। এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জনগণকেই সচেতন ও সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হতে না পারলেও আমরা জনগণের পাশেই আছি। গত দেড় বছরে বাবুগঞ্জ ও মুলাদীতে বহু উন্নয়ন প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছি। এসব প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এর আগে বিকেলে একই স্থানে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় ব্যারিস্টার ফুয়াদ সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের আদর্শিক রাজনীতি শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com