1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৫৩|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন বাবর বলেছেন, বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ফলস্রুতিতে ভোট বিপ্লব ঘটবে ১২ ফেব্রুয়ারী। দীর্ঘদিনের বঞ্চনার সমুচিত জবাব বাকেরগঞ্জবাসী দেবে ব্যালটের মাধ্যমে। বাকেরগঞ্জে সার্বিক পরিস্থিতি অবলোকন করলে এমনটাই প্রতীয়মান হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকেরগঞ্জ দাড়িয়াল ইউনিয়নে কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ১৩ তারিখে সূর্য উদিত হবে দাঁড়িপাল্লা পিঠে নিয়ে ইনশাল্লাহ । জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি বলেন, সবাই ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা এস.এম মাহফুজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা আমির মাওলানা ফিরোজ আলম, মাও: মো: নুরুল হক, বরিশাল মহানগর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন দাড়িয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান। জনসভায় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। জনসভা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com