1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১৭|
শিরোনামঃ
সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাবুগঞ্জের রহমতপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না : -অধ্যাপক হারুন সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা! সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

বরিশাল বিএমপি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়েছেন

রিপোর্ট : জামাল কাড়াল

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি’র সম্মানিত সভানেত্রী জাকিয়া সুলতানা  সার্বিক দিক-নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এক অসাধারণ উদ্যোগ “Kids’ English Course” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পুনাক প্রাঙ্গণে এই জমকালো আয়োজনের শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “ইংরেজি ভাষায় দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন অর্থ যোগ করতে পারে। সামাজিক জীবন, শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রে এই দক্ষতা ও শিক্ষা খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার। ইংরেজি ভাষায় সাবলীল হওয়া সকল ক্ষেত্রে জরুরি। ইংরেজিকে কোনো ভয়ের বিষয় নয়, বরং দক্ষতার প্রতীক হিসেবে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।”

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে আরও দক্ষ, যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তুলতে পুনাক, বিএমপি’র উদ্যোগে এবং Mizan’s Care (Official Partner of IDP Australia)- এর সহযোগিতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এই অসাধারণ যাত্রাকে প্রধান অতিথি মহোদয় স্বাগত জানান। পুলিশ পরিবারের সন্তানদের জন্য ভাষা শিক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা করার জন্য পুনাক সভানেত্রী মহোদয়কে  তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মিজান’স কেয়ারের সিইও & ফাউন্ডার মো: মিজানুর রহমান-এর সভাপতিত্বে উচ্ছ্বাস, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাসে ভরা এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিজান’স কেয়ারের পদস্থ কর্মকর্তারা , কোমলমতি শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com