1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:০০|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশাল নগরীতে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ: অশ্লীল ভিডিওতে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩৮ বার পড়েছেন

বরিশাল নগরীতে স্ত্রীকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর পৃথক পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নারীর মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায়ের ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সংশ্লিষ্ট চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠির রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার এবং বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোনে যোগাযোগ করে বরিশালে ডেকে আনতেন। পরে কৌশলে একটি বাসায় নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করা হতো। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো।

একই কৌশলে ভোলা জেলার দৌলতখান উপজেলার এক ব্যক্তিকে বরিশালে ডেকে এনে ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com